প্রিয়বইয়ের সকল পাতা একসাথে

প্রিয়বই ওয়েবসাইটের প্রথম পাতাটি কবে প্রকাশ করা হয়েছিলো তা আজ আর মনে নেই। একটা বিশ্রী সময় এসেছিলো যখন আমারবই ওয়েবটা অন্তত ৩ বছর ধরে স্থবির হয়ে নির্জীবভাবে পড়েছিলো।
ওয়েবসাইট বানানো বা ডিজাইন করার অ-আ কিচ্ছু জানা ছিলো না, খুব কষ্ট লাগতো, এতো আয়োজন, এতো পরিশ্রম আর এতো ডেডিকেশনের আমারবই.অর্গের অসুস্থতা সাড়ানো দূরের কথা, ওর বাড়ির কাছে যাবারই কোন সুযোগ নেই। তখনই হুট করে সিদ্ধান্ত নেয়া হলো, এতগুলো দিন-রাতের কাজকে হারিয়ে যেতে দেয়া হবেনা, গুগলে খুঁজেখুজে সিম্পল একটা ব্লগ স্টাইলের ওয়েব দাঁড় করিয়ে আমারবইয়ে আপলোড করা কন্টেন্টগুলো এখানে নিয়ে এসে কাজ শুরু হলো আবার।

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম