
এই বইখানা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গবেষক ও চিন্তাবিদ নঈম সিদ্দীকির মুহসিনে ইনসানিয়াত গ্রন্থের অনুবাদ। এর ইংরেজী অনুবাদের নাম Human Benefactor. এটি চিরাচরিত পন্থায় রচিত রাসূল সাঃ এর কোন জীবনী গ্রন্থ নয়, এখানে মূলত রাসূল সাঃ যে অনুপম সমাজবিপ্লব সংঘটিত করেছিলেন এবং সুনিপুন কাড়িগরের মত যে অনন্য মানবদল ও মানবসমাজ নির্মাণ করেছিলেন সেই কাজের এক অপূর্ব বিশ্লেষণধর্মী শিক্ষণীয় চিত্র তুলে ধরা হয়েছে। বইটি একাধারে রাসূল সাঃ এর সীরাত ও ইসলামী সমাজবিপ্লবের প্রতিবেদন।



