
কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি, আমাদের মনন ও চেতনায় তিনিই তো প্রথম ডাক দিয়েছিলেন বিদ্রোহী হতে, কোন শাসকের অন্যায়ের কাছে নয়, মানবতার জন্য জীবনের সব অর্জন- এমনই ছিল কবির জীবনদর্শন।
এক ভাষণে তিনি এও বলেছেন, আপনারা জেনে রাখুন, আল্লাহ ছাড়া আর কিছুর কামনা আমার নেই। ‘লীডার’ হওয়ার লোভ ও দুর্গতি থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আজ মোল্লা মৌলভী সাহেবদের মুসলমানীর ফখরের কাছে টেকা দায়। কিন্ত তাদের আজ যদি বলি, যে ইসলামের অর্থ আত্মসমর্পণ, আল্লাহ তায়ালার সেই পরম আত্মসমর্পণ কার হয়েছে? আল্লাহে পূর্ণ আত্মসমর্পণ যার হয়েছে, তিনি এই মুহূর্তে এই দুনিয়াকে ফেরদৌসে পরিণত করতে পারেন।’ -(সোনারবাংলাদেশ)


