সুদবিহীন ব্যাংকিং

সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থা প্রায় বিগত একশত বছরে সাম্রাজ্যবাদের ছত্রছায়ায় শুধু ইসলাম আর মুসলমানদের নয়, বরং পৃথিবীর মানব সন্তানের ধর্ম বর্ণ নির্বিশেষে আশিভাগ আদম সন্তানকে স্বাস্থ্য, মেধা, চরিত্র, আখলাখ, কৃষ্টি ও কালচারের দিক দিয়ে ধ্বংসের যে প্রান্তে নিয়ে গেছে তার ভয়াল চিত্র কোন ধর্মের বুদ্ধিজীবি, লেখক, গবেষক, কবি, সাহিত্যিক এক হাজার বছর ধরেও লিখে শেষ করতে পারবেনা। তাই আল্লাহ কুরআনে অন্য সমস্ত মহাপাপের তুলনায় একমাত্র সুদী অর্থব্যাবস্থার বিরুদ্ধে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করেছেন।

অন্যদিকে সমাজতন্ত্রবাদীরা স্বীয় পরিশ্রমের নিশ্চিত মালিকানাকে অস্বীকার করে। হাতের পাঁচ আঙুলকে এক সমান করে দেখানোর অবাস্তব সমাজতন্ত্র পৃথিবীবাসীকে বোকা বানানোর যে অপচেষ্টায় লিপ্ত ছিলো তা ভেঙে গেছে। খোদাদ্রোহীতা সমাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ - আফগান পাঠানদের লাঠির আঘাতে ভেঙে খান খান হয়ে গেছে এই থীওরী।

অর্থনীতিতে রাসূল (সা) এর দশ দফা

ভূমিকা

অর্থনীতি সমাজকাঠামো ও রাষ্ট্রব্যবস্থা পরিচালনার অন্যতম মৌল ভিত্তি। যুগে যুগে বিশ্বের নানা অঞ্চলে যে সব সভ্যতা গড়ে উঠেছিল। তাদের প্রত্যেকেরই অর্থনৈতিক উন্নতি ও শ্রীবৃদ্ধি সমসাময়িক যুগে ছিল অবিশ্বাস্য। ঐসব সভ্যতার ক্ষমাতাগর্বী শাসকগোষ্ঠী ও অমাত্যজন আল্লাহ ও তাঁর নবী-রাসূলদের শিক্ষা ভুলে সমাজে যে ভয়াবহ শোষণ ও নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাও ইতিহাসের অংশ হয়ে রয়েছে। মিসরীয় সভ্যতা, রোমান সভ্যতা শ্রমশোষণ ও বিপুল জনগোষ্ঠীর অধিকার হরণেরও ইতিহাস। কালস্রোতে সেসব সভ্যতা বিলীন হয়ে গেছে। কিন্তু সে সবের প্রভাব ও আচরিত প্রথা বিলুপ্ত হয়নি। ফলে সমাজে অনাচার আর অত্যাচারে সয়লাব বয়ে গেছে। তাই নির্যাতিত মানবতা মুক্তির প্রহর গুনেছে। অধীর আগ্রহে অপেক্ষা করেছে কবে তাদের অর্থনৈতিক বঞ্চনা ও হতাশা দূর হবে। শোষণের যাঁতাকল হতে কবে তারা নিষ্কৃতি পাবে?

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম