ব্লগে সত্যিকারের নাস্তিক আছেন হাতে গোনা ৪-৫ জন । তাদের মধ্যে ২-৩ জন মাত্র প্রকাশ্যে তাদের বিভিন্ন প্রশ্ন এবং সংশয় নানাসময়ে পোষ্ট করেছেন । নাস্তিক পরিচয়ধারী বেশিরভাগ ই চরম অসভ্যতা আর নোংরামী ছাড়া ব্লগকে কিছুই দিতে পারেনি । নাস্তিকদের এসব প্রশ্ন বা অভব্যতার একমাত্র টার্গেট হয়েছে ইসলাম এবং ইসলামী জীবনব্যবস্থা । নাস্তিকদের চিন্তাভাবনার দেউলিয়াত্য ও সংকীর্ণতার কারনে কখনোই তাদের কোন লেখা বা কোন প্রশ্ন কাউকে বিভ্রান্ত করতে পারেনি । এরফলে একপর্যায়ে নাস্তিক পরিচয়ধারী কিছু লোক কেবল গালাগালি এবং নোংরামীকেই বেছে নেয় ইসলামকে আক্রমন করার জন্য । এই সংকলনে মূলত যারা তথ্যভিত্তিক ও যুক্তি দেখিয়ে ইসলামের ভুল ত্রুটি ধরার চেষ্টা করেছেন, তাদের জবাবী পোষ্টগুলোর মধ্য থেকে আমার কাছে যেগুলো আকর্ষনীয় মনে হয়েছে সেগুলো রাখা হলো । তবে নোংরা এবং অভদ্র নাস্তিক পরিচয়ধারীদের জন্যও জবাব রয়েছে..

