যাকির নায়েকের বই ও লেকচার সঙ্কলন

ডা. জাকির নায়েক ১৮ অক্টোবর ১৯৬৫ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার’স হাই স্কুল (আই.সি.এস.ই) থেকে মাধ্যমিক এবং চেল্লারাম কলেজ, মুম্বাই থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন। এরপর টপিওয়ালা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, নায়ের হসপিটাল, মুম্বাই থেকে পড়াশুনার পর মুম্বাই ইউনিভার্সিটি থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ডা. জাকির নায়েক বর্তমানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর প্রেসিডেন্ট। তিনিই এর মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে আইআরএফ এডুকেশনাল ট্রাষ্ট, মুম্বাইয়ের চেয়ারম্যান এবং ইসলামিক ডাইমেনশন মুম্বাইয়ের প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ইসলামি রিসার্চ ফাউন্ডেশন নামক আইআরএফ নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেটি পিস টিভি পরিচালনা করে থাকে।(উল্লেখ্যঃ ভারতে পিস টিভির সম্প্রচার সরকার কর্তৃক নিষিদ্ধ)

যাকির নায়েককে নিয়ে নাস্তিকদের মিথ্যাচারের জবাব (৫ মিনিটে ২৫ মিথ্যা?)

ভিডিও-০১
নাস্তিকদের আহাজারি: যাকির নায়েককে নিয়ে মিথ্যাচার
সচলায়তন ব্লগটি  নাস্তিকদের অভয়ারন্য। সাথে রয়েছে কিছু 'প্রতিভাবান' আওয়ামীলীগার। শিক্ষানবিস নিকধারী জনৈক নাস্তিক একটি ইউটিউব ভিডিওর বাংলা অনুবাদ করে এখানে প্রকাশ করে। যেখানে দেখানো হয়েছে, ডা: যাকির নায়েক নাকি ভিডিও তে মিথ্যা কথা বলছেন। মূলত নাস্তিককুলের আতঙ্কের কারন ডা: জাকির নায়েকের আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামের দাওয়াত পদ্ধতি এবং অসাধারণ স্মরণশক্তি দিয়ে অনৈতিক অগ্রহণযোগ্য সকল মতবাদের মূলোচ্ছেদ পদ্ধতি। যা বাংলাদেশ সহ সারাবিশ্বের বিশেষ করে নতুন প্রজন্মকে দারুনভাবে আকৃষ্ট করেছে।

ডাঃ জাকির নায়েকের বিরুদ্ধে আরোপিত অভিযোগ ও অপপ্রচারের জবাব

ডঃ জাকির নায়েক মুসলিম বিশ্বের একজন প্রখ্যাত দায়ী। বিশেষ করে যখন আধুনিক শিক্ষিত নাস্তিক ও ভিন্ন ধর্মাবলম্বী আলমগনগণ ইসলামের বিরুদ্ধে নানান প্রশ্ন ও ভিত্তিহীন অভিযোগ দাঁড় করিয়েছিল, সেই মুহুর্তে প্রয়োজন ছিল তাদের মতই শিক্ষিত একজন সম্ভ্রান্ত ব্যক্তি।

এতোদিন ডাঃ জাকির নায়েক শুধু আলোচনার বিষয় থাকলেও এখন আলোচনার পাশাপাশি সমালোচনার বিষয়ও বটে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের অসত্য এবং ভিত্তিহীন সমালোচনা করা হচ্ছে।  ডাঃ জাকির নায়েকের সমালোচনার জবাবে  “ডাঃ জাকির নায়েক এবং আমরা” বইটি প্রকাশ করা হল। শত সহস্র ফিতনার সময়ে যদি কেউ সত্যের ওপর থাকে, সত্য কথা বলেন তাহলে তাঁর বিরোধিতা হবেই। তিনি খ্রিস্টান, হিন্দু ধর্মের ভুল প্রমান করে দিয়ে উগ্র হিন্দু ও খ্রিস্টান ও মুসলিম নামধারী ধর্ম ব্যবসায়ী ও নাস্তিকদের আক্রোশের লক্ষ্য বস্তুতে পরিনত হয়েছেন।

ডাউনলোড করুন জাকির নায়েকের সবগুলো ভিডিও লেকচার (বাংলায়)

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম