
;
আমি আপনাদের সামনে এমন একটি ক্ষুদ্র পুস্তিকা পেশ করছি যার ভিতরে আমি সংক্ষিপ্তরূপে শরীয়তের এমন সব বিধান লিপিবদ্ধ করেছি, যেগুলো জানা একজন শিক্ষিত ব্যক্তির জন্য একান্ত আবশ্যক। এর ভিতরে এমনি কতিপয় জাহিল লোকের শরীয়ত-পরিপন্থী উদ্ভট দাবীর থলিও খুলে দিয়েছি যাতে পরিস্কাররূপে বোঝা যাবে যে এই দাবীগুলোর নেই কোন যুক্তি, নেই কোন দলীল প্রমান। আমি আশা করি এ পুস্তিকা সেইসব বিপরীত ধ্যান ধারনা ও মতবাদ সংশোধন ও সংস্কার করে দিতে সক্ষম হবে, যা কতিপয় দর্শন-বিজ্ঞানে পারদর্শী ও শিক্ষিত লোকের মানসিকতায় সৃষ্টি হয়েছে। আর আমি এ আশাও পোষণ করছি যে, আমাদের শ্রদ্ধেও 'উলামাএ ইসলাম' ইসলামী খিদমতের বর্তমান কর্মপদ্ধতিটিকে পরিবর্তন করে আধুনিক কর্মপদ্ধতি গ্রহণ করতে কুন্ঠিত হবেন না। - লেখক