আমরা সেই সে জাতি

মুজাদ্দিদের মাথা মানুষ-সম্রাটের কাছে নত হলোনা : মোগল আমল। সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীর তখন মোগল সাম্রাজ্যের প্রতাপশালী সম্রাট। একদা তিনি শায়খ আহমদ সরহিন্দীকে দরবারে ডেকে পাঠালেন। শায়খ আহমদ ছিলেন ইসলামী আন্দোলনের এক অকুতভয় কর্মী পুরুষ।

জাহাঙ্গীরের দরবারে এ রেওয়াজ ছিলো যে, কোন ব্যক্তি দরবারে আগমণ করলে প্রথমে বাদশাহকে কুর্ণিশ করতে হত। বাদশাহ আশা করেছিলেন শয়খ আহমদ তাই করবেন। কিন্তু তিনি দরবারে প্রবেশ করে ইসলামী বিধান অনুসারে সালাম করলেন।


বাদশাহ রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, 'আপনার সাহস তো কম নয়। আপনি কেন দরবারের বিধি লংঘন করলেন? কেন সম্মানসূচক কুর্ণিশ করলেন না?'

জবাবে শায়খ আহমদ সরহিন্দী বললেন, 'হে সম্রাট! যে মস্তক প্রত্যহ কমপক্ষে পাঁচবার সম্রাটের সম্রাট রাব্বুল আ'লামীনের সামনে নত হয়, সে মাথা দুনিয়ার কোন মানুষের সামনে নত হতে পারেনা, তিনি যত বড় শক্তিধরই হোন না কেন।'


শরৎচন্দ্র রচনা-সমগ্র

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের মোটামুটি সবগুলি সাহিত্যকর্ম (উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ) এক ফাইলে একত্রিত করা হয়েছে (কে করেছে, জানা নাই। ব্লগ থেকে পাওয়া) । তিন হাজারের-ও বেশি পৃষ্ঠার পিডিএফ ফাইলটির সাইজ অবিশ্বাস্যভাবে মাত্র ৬.৪৩ মেগাবাইট।



উপন্যাস

* বড়দিদি, ১৯১৩
* বিরাজবৌ, ১৯১৪
* পরিণীতা, ১৯১৪
* বৈকুন্ঠের উইল, ১৯১৫
* পল্লীসমাজ, ১৯১৬
* চন্দ্রনাথ, ১৯১৬
* অরক্ষণীয়া, ১৯১৬
* পন্ডিতমশাই, ১৯১৭
* দেবদাস, ১৯১৭
* চরিত্রহীন, ১৯১৭
* শ্রীকান্ত ১, ১৯১৭
* নিষ্কৃতি, ১৯১৭
* শ্রীকান্ত ২, ১৯১৮
* দত্তা, ১৯১৮
* গৃহদাহ, ১৯২০
* বামুনের মেয়ে, ১৯২০
* দেনা পাওনা, ১৯২৩
* নববিধান, ১৯২৪
* পথের দাবী, ১৯২৬
* শ্রীকান্ত ৩, ১৯২৭
* শেষ প্রশ্ন, ১৯৩১
* বিপ্রদাস, ১৯৩৫
* শ্রীকান্ত ৪, ১৯৩৩
* শুভদা, ১৯৩৮
* শেষের পরিচয়, ১৯৩৯

কিশোরী মেয়ে ও তার বুদ্ধিমতি মা

 http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/45867_154405874575714_6696634_n.jpg
রূকাইয়া ইসলাম। প্রাণ চাঞ্চল্যে ভরপুর এক কিশোরী। নবম শ্রেণীতে পড়ে । পড়াশুনায় যেমন মেধাবী তেমনি দুষ্টুমিতেও কম যায়না। বাড়ির সবাইকে দুষ্টুমিতে মাতিয়ে রাখে। প্রাকৃতিক নিয়মেই হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে লাগল। ঠিকরে বেরুতে লাগল সৌন্দর্য।

প্রতিদিন পায়ে হেটে স্কুলে যাওয়া আসা করত । সাথে থাকত তার প্রতিবেশি কয়েকটি মেয়ে । একসাথে গল্প করতে করতে বাসায় ফিরত । প্রতিদিনের মত সে স্কুল থেকে ফিরছিল কিন্তু আজ তার সাথে কেউ ছিলনা। রাস্তার পাশে এক ছেলে এসময় দাড়িয়ে থাকতো কিন্তু কিছু বলত না । আজ তাকে একা আসতে দেখে ছেলেটি তার কাছে এসে বলল - তুমি না অনেক সুন্দর ! তোমাকে আমার অনেক ভাল লাগে । একথা বলে ছেলেটি দ্রুত চলে যায়। সুমাইয়া হঠাৎ একথা শুন একটু থমকে দাড়ায়। কিছু বুঝতে পারেনা। একসময় সম্বিৎ ফিরে পেয়ে দ্রুত বাসায় ফিরে আসে। বাসায় ফিরে স্কুল ব্যাগ রেখে ড্রেস পরিবর্তন না করেই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগল । সুমাইয়ার মা ব্যাপারটি লক্ষ্য করলেন । ভাবলেন মেয়েতো কখনও এরকম করেনা কখনও। তাই সে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন -

লেলিহান শিখা (রোহিঙ্গাদের গল্প)

ছোট্ট ছিমছাম শহর মংডু। এখন মংডু টাউন হয়েছে বটে কিন্তু আগে ছিল মংডু টাউনশিপ। অর্থাৎ উপশহর। নাফ নদী আর সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠেছে এ শহর। শহর বললে কী আসলে এখনো গ্রামের মতোই।

জুন মাস। গ্রীষ্মের খরতাপে তপ্ত হয়ে আছে শহরটি। গাছের ছায়ায় বসেও নিস্তার নেই। তবে বর্ষা আসতে পার বাকি নেই বাকি নেই মৌসুমি বায়ু আসারও। ফলে ঝুম ঝুম বর্ষায় এই গরম কমবে এই আশায় বুক বেঁধে আছে এখানকার মানুষ। আশায় বুক বেঁধে আছে ছোট ওয়াহিদ উশে। ঝম ঝম বৃষ্টির দিন এলে বন্ধুদের সাথে নিয়ে নাফ নদী আর সমুদ্দুরের সৈকতে ঝাঁপাঝাঁপি করবে। রোহিঙ্গা মুসলিম পরিবারের সন্তান ওয়াহিদ। বয়স ১২। পুরো নাম আবদুল ওয়াহিদ উশে। উশে ডাক নাম। এটা স্থানীয় শব্দ। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা এক দুর্ভাগা জাতি জানে উশে। মুসলিম হওয়ায় তারা অনেক কিছু থেকে বঞ্চিত।

ঝড়ের পরে- (ভয় কাতুরে মাহবুব আজ এমন সাহসী)

সবাই অবাক, সবাই ভাবে, ব্যাপারখানা কি? ভয়কাতুরে মাহবুব আজ এমন সাহসী! কাঁপুনি নেই কঁকানি নেই হেঁট করে নেই মাথা, দুটি চোখে ভীরুতা নেই, জড়ানো নয় কথা। তাঁকে কেঁচোই বলা যেত। রাতারাতি মানুষ হল সে? আহা, মানুষ মানেই ছেলেমানুষ, তার বয়স তো বেশি নয় , শক্ত মেরুদন্ড সহ মানুষ ছেলে হয়। সেই কাহিনী বলি।

মাহবুব হল অতি গরীব দুখী অনাথ ছেলে। এ জগতে কেউ নেই তার, পর সকলে। হায়রে কপাল, শুধুই গালাগালি। পান থেকে চুন খসলেই মার আথালি পাথালি। এই বয়সে এমন ভাগ্য যার, কেবল নিঠুর অত্যাচার। ভীরু তো সে হবেই। তাকে ভরসা দেবে কে? ভালবাসায় ঘিরে রেখে কে-ই বা শেখাবে? ভয়েই বাড়ে ভয়। দরদ পাওনা তার? তারও আছে হেসেখেলে বাঁচার অধিকার। তবু, এমনি মোদের মাহবুব ঝড়ের সাথে লড়ে ভয়কে গেল ভুলি। সেই কাহিনী বলি।

শুদ্ধতম ভালোবাসা, শ্রেষ্ঠতম অনুভূতি

ভাত খেতে বসেছি। ডিম একটা, কিন্তু মানুষ দুইজন। আমি আর আমার ছোট ভাই Jaman। সেই মুহূর্তে জগতের সবচেয়ে বড় সংকটের নাম এই ডিমের সুষম বণ্টন! আমি তেরছা করে ডিম মাঝখানে ছিঁড়লাম। আঁকা বাঁকা দুটি খণ্ড দুই প্লেটে রাখলাম। আমার ছোট ভাই জামান বলল, 'তোমার ভাগতো বড়'
আমি বললাম, 'কই বড় হইছে? ভাগতো সমান'।
জামান বলল, 'সমান হইলে ঐ ভাগ আমারে দাও।'
আমি বললাম, 'ভাগ করলে একটু ছোট বড় হয়ই, এইটা ধরতে হয় না'।
জামান বড় মানুষের মত গম্ভীর ভাব নিয়ে বলল, 'শোন, বড় হইছ ভালো কথা, এইজন্য সবখানে অন্যায় করবা এইটা ঠিক না। আমি যদি তোমার জায়াগায় থাকতাম, আমি যদি ডিম ভাগ করতাম, তাইলে কিন্তু নিজে ছোট ভাগ রাইখা, তোমারে বড় ভাগ দিতাম, বুঝছ?'
আমি বললাম, 'তাইলে আর সমস্যা কি? তুই যেইটা করতি, আমিতো সেইটাই করছি, আমি তো বড় ভাগই নিছি। তারপরও আবার এতো কথা কস ক্যান?'

জামান হতাশ চোখে আমার দিকে তাকিয়ে রইল!

২.
রাতে ঘুমানোর সময় অদ্ভুত অবস্থা। আম্মাকে ঘুমাতে হয় সটান মুখ করে। ডানে বায়ে কাঁত হয়ে ঘুমানোর সুযোগ নেই। ডানে মুখ করে ঘুমালে বা পাশের ছেলে আকাশ পাতাল এক করে চেঁচায়, 'মুই হইছি তোমার হতি (সৎ) পোলা, তুমি ওরে বেশি আদর কর, বড় মাছ দেও, ডিমের বড় ভাগ দেও, অর দিকে মুখ কইরা ঘুমাও, সব বুঝি, সব'।
আম্মা বাম পাশে ঘুরে তার ছোট ছেলের দিকে মুখ করে ঘুমালেন, সাথে সাথে তার বাম পাশে শোয়া বড় ছেলেরও একই অভিযোগ। সে জোর করে মায়ের মুখ তার দিকে ফেরায়, ছোট ছেলে আবার তার দিকে ফেরায়, এই ফেরাফেরি চলতেই থাকে। আম্মা অতিষ্ঠ হয়ে বিছানা থেকে নেমে মাটিতে মাদুর পেতে শুয়ে থাকেন। আমি তখন জামানের গালে সপাটে চড় বসিয়ে বলি, 'দেখছত? তোর লইগ্যা, তোর লইগ্যা আম্মায় নিচে গিয়া ঘুমাইছে'।
জামান আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চেপে ধরে বলে, 'তোর লইগ্যা, তোর লইগ্যা আম্মায় নিচে যাইয়া ঘুমাইছে'। এই অভিযোগ পর্ব শেষ হয় না, বাড়তে থাকে, বাড়তেই থাকে। সাথে বাড়তে থাকে পরস্পরের মল্লযুদ্ধও। সেই নিস্তব্ধ মাঝরাতে শুরু হয় ভয়ংকর কুরুক্ষেত্র। আম্মা হঠাৎ কালবোশেখীর উন্মত্ততায় ছুটে আসেন, তারপর দুই ভাইয়ের পিঠ জুড়ে চলতে থাকে দুপদাপ বৈশাখী ঝড়। সাথে চলতে থাকে আম্মার মুখও, 'আল্লায় বেকটির (সবার) ঘরে দিছে পোলা, আর আমার ঘরে দিছে দুইখান শেমোর, এই দুইখান রে লইয়া আমি কি করমু আল্লাহ! ও আল্লাহ! ভাইর লইগ্যা ভাইর মায়া দয়া নাই, এরা বড় হইয়া...'

আমরা দুই ভাই তখন সুর করে কাঁদতে কাঁদতে একসাথেই বলি, ' মুই হইছি তোমার হতি (সৎ) পোলা, ও হইছে তোমার আপন পোলা, এইর লইগ্যা ওরে ঠিকই আস্তে মারো, আর মোরে মারো জোরে, মুই সব বুঝি, সব বুঝি, নেও মারো, মারো, মারতে মারতে মাইরা ফালাও, তোমার ধারে আর ঘুমামু না, কবরে যাইয়া একলা একলা ঘুমামু'। আম্মা অবশ্য আমাদের এই অতি আবেগিক অভিযোগে কান দেন না, দুপদাপ চলতেই থাকে। তারপর সব চুপচাপ। নিঃশব্দ। বাদ বাকী রাত আমরা দুই ভাই আম্মার দুই পাশে তার দুই হাত বালিশ বানিয়ে ঘুমিয়ে থাকি। আম্মা কারো দিকে আর ফেরেন না। তিনি ঘুমান উপরের দিকে ফিরে। আমরা ঘুমাই তার আঁচলের ঘ্রাণ মেখে। মমতার ঘ্রাণ মেখে। পরদিন ভোর থেকে দুই ভাইয়ের অসমাপ্ত যুদ্ধ আবার শুরু হয়। আবার শুরু হয় আম্মার উন্মাদিনী তাণ্ডব। এই ঘটনা চলতেই থাকে, আমাদের শৈশব, আমাদের কৈশোর। আমাদের দিন কেটে যায়, দিন কেটে যায়।

সেই সকল দিনের ভেতর কি অদ্ভুতভাবেই না মিশে থাকে জগতের শুদ্ধতম ভালোবাসারা, শ্রেষ্ঠতম অনুভূতিরা। ।

- Sadat Hossain

ভাকাট্টা লুট…

আমার খুব ছোটকালের কথা মনে আছে।
আমি যখন আমার বড় ভাইবোনদের সঙ্গে গল্প করতে বসি, ছোটকালের ছোট ছোট ঘটনার কথা বলি, তখন বড়রা বিশ্বাস করতে চান না।
এতো ছোটকালের কথা তোর মনে থাকার কথা নয়, তুই শুনে শুনে বলছিস। তারা বলেন।
আমি যখন ঘটনার স্থান-কাল-পাত্রের আদ্যপ্রান্ত হুবহু বর্ণনা দিয়ে ফেলি, তখন তারা চোখ গোল গোল করে বলেন, তোর তো বেশ মনে আছে।
আসলে আমার খুব মনে থাকে তা আজ দাবি করার মতো সাহস নেই। আমার ছেলেমেয়েরা আজকাল আমাকে ভুলো মনের মানুষ হিসেবেই জানে। ওষুধ খেতে ভুলে যাই। পই পই করে ছোট মেয়েটি মনে করিয়ে দেয়। ঘর হতে বের হবার সময় দরকারী জিনিসপত্তর রেখে হাঁটা দেই। গিন্নি এসে বার বার মনে করিয়ে দেয়। কিংবা দিনের কাজগুলো ঠিকঠাক মনে আছে কি না জিজ্ঞেস করে বড় মেয়েটি।

কালো ব্রিফকেস

ইদানীং কথায় কথায় গাল ফোলানো একটা স্বভাবে পরিণত হয়েছে মুনিয়ার। মিষ্টি সুরে কোনো জোরে কথা বললেও ঠোঁট দু’টো বিশেষ কায়দায় ফুঁলিয়ে গো ধরে বসে থাকবে। তারপর বেলুনে অতিরিক্ত গ্যাস ভরলে তা বড় হতে হতে এক সময় যেমন ‘ফটাস্’ করে ফেটে যায়, তেমনি ‘হু হু’ করে কেঁদে ফেলবে। এই কান্না থামানো আবার চাট্টিখানি কথা নয়। কতো কিছুই তখন অফার করা হয়, কিন্তু কিছুতেই যেন মান ভাঙে না ছোট মেয়েটার। একমাত্র মুরাদের কথা ও শোনে একটু-আধটু। ও-ই পারে ওর মান ভাঙাতে। হাসাতে। আর এবারের রাগটা কি না সেই ভাইয়ার কারণেই। কাজেই বোঝো ঠ্যালা, মুনিয়ার রাগ কি আর সহজে ভাঙবে?

ভয়াল রাত



চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ঠাণ্ডা বাতাসে গা শিরশির করে ওঠে। এতো রাতে কারো বাইরে থাকার কথা না। বিস্তীর্ণ মাঠ পেরিয়ে বন জঙ্গলের মাঝ দিয়ে এগিয়ে চলেছে এক যুবক। ঝিঁঝি পোকার ডাক বড় বড় গাছগাছালি অন্ধকারের সাথে মিশে অন্ধকারকে আরো বাড়িয়ে দিয়েছে।
প্রথম প্রথম খুব ভয় লাগতো। গা ছম ছম করতো। হৃদপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইতো। কিন্তু এখন আর কিছুই হয় না। কারণ গত সাড়ে তিন মাস ধরে সে এই কাজই করে এসেছে। যেতে যেতে এক জায়গায় গিয়ে ও থেমে গেল। আঙুল তুলে কিছু নির্দেশ করলো।

ধ্রুবতারা



রাতের আঁধার ভেদ করে যখন আকাশে চাঁদ উকি দিল তখন রাত অনেক। কৃষ্ণপক্ষের শেষ পর্যায় তাই ক্ষয় হতে হতে খেজুর শাখার মত চিকন হয়ে যাওয়া  চাঁদ ওঠে দেরিতে। আলোও কম। সেই মৃদু আলোয় চারপাশ অস্পষ্ট দেখা যায়।
পড়াশুনা শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল মতিন। টেবিলের বইপত্র শেলফে গুছিয়ে রাখল। এত রাত ধরে পড়াশুনা করে না সে। পরীক্ষা নিকটবর্তী হওয়ায় পড়তে হচ্ছে। অনেক পড়া এখনো বাকি।
ঘুমুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে করতে এসে দাঁড়াল জানালার পাশে। জানালা দিয়ে ঝিরঝির বাতাস আসছে। বাইরে তাকালে দেখল আকাশে সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে। নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে দেখা দেখল সরু চাঁদ।

রূপমের স্কুল


রূপম আমার নাম। ছেলেটা খুবই অমায়িক। সবসময় ক্লাসের মধ্যে নিরিবিলি বসে থাকি। লেখাপড়া তেমন পারি না। বসি পেছনের বেঞ্চে। সেই অংশে সারাক্ষণ গণ্ডগোল, স্যার কী বলেন তা বোঝাও যায় না। বড় ক্লাসের মধ্যে সামনের অংশের ছাত্ররা স্যারের প্রশ্নের জবাব দেয়। আমরা না শুনলেও শুনছি শুনছি ভাব দেখাই।
পড়ালেখা জীবনে বোরিং লাগে। এর মধ্যে দু’দিন স্কুল কামাই করেছি। তৃতীয় দিন স্যার স্কুলে গেলে নিশ্চয়ই পেটাবেন।

পাখির নামে নাম মেয়েটার


আজ কুটুমের পরীক্ষার রেজাল্ট দেবে। ক্লাস থ্রি থেকে ক্লাস ফোরে উঠবে কুটুম। মার অস্থিরতার শেষ নেই। চার পাঁচদিন ধরে একই কথা বলে চলেছেন
: ওর রেজাল্ট যে কী হবে! লেখা নেই, পড়া নেই, সারাক্ষণ শুধু খেলা। কিছু বললেই বলে, সব পড়া তো সেই কখন হয়ে গেছে মা। কখন যে পড়ে কে জানে। আমি তো কখনই ওকে পড়তে দেখি না। এবার ও রেজাল্ট মোটেও ভালো করবে না দেখে নিও। ওই যে পাশের বাসার শিমুল দিনরাত পড়ছে তো পড়ছেই, আর ওর লেখাপড়ায় মনই নেই। দুঃশ্চিন্তায় ঘুম হয় না আমার।

শাহীনের স্বপ্ন


এক.
মাথার ওপরে বিশাল আকাশ।
নিচে বিশাল জমিন।
আকাশ এবং জমিনের মাঝে লুকিয়ে আছে কতো যে বিস্ময়!
শাহীন অবাক হয়ে ভাবে।
বিশাল আকাশের দিকে তাকায়। তারপর বিশাল পৃথিবীর দিকে।
রহস্যময় এই পৃথিবী।
জীবন ও জগৎও ভীষণ বিস্ময়কর। যার কোনো কূল কিনারা খুঁজে পাওয়া যায় না।
মেলে না অনেক হিসাব কিতাব।
ভাবতে ভাবতে শাহীন ভাবনার আরো অনেক গভীরে নেমে যায়। তার চোখে একে একে ভেসে ওঠে কত সব দৃশ্য। জীবন যাপনের কত বিচিত্র চালচিত্র।

রিনির ভুবনখানি

ছয়টি চড়–ই গালগল্পে মত্ত। কিচিরমিচির … কিচিরমিচির … কিচ কিচ! দক্ষিণ দিকের ঝাপড়া টগর গাছটার কাছে কয়টা ঝগড়াটে ভাতশালিক কলহ করছিল বোধ হয়। রিনির অপূর্ব সকাল বেলাটা যেন নরম মসলিনের পরশ বুলিয়ে দিচ্ছে। আহ … তুলনাহীন এই ভোরবেলা। মাথার ওপর দিগন্তজোড়া আসমানিরঙ আকাশ। রিনি তার নিজে হাতে গড়ে তোলা ছাদের বাগানে আসে রোজ। তার এ ব্যাবিলনের শূন্যোদ্যানে নীলজাতের ফুল লতাগুল্ম। মজার ব্যাপার ঝোপালো গাছের ফাঁকে পাখিরা জটলা পাকায় খোশগল্প করে। রিনি গুণ গুণ করে গায়, ‘ফুলের বনে যার পাশে যাই/ তারেই লাগে ভালো।’

হার না মানা বিপু

‘কে আপনারা? আমাকে কেন এভাবে তুলে আনলেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে?’
তৃতীয়বারের মতো প্রশ্নগুলো করল বিপ্লব। এবং এবারও কোনো জবাব পেল না।
নিজেকে আর ধরে রাখতে পারছে না ও। এটা কেমন কথা, ওকে তুলে নিল মাইক্রোতে, নিয়ে যাচ্ছে কোথাও; কোথায় নিয়ে যাচ্ছে তা জানতে পারছে না, আবার জিজ্ঞেস করলেও কিছুই বলছে না। কতক্ষণই বা আর নিজেকে শান্ত রাখা যায়?
‘কী আশ্চর্য!’ তবুও শান্তভাবেই বলল বিপ্লব। ‘আমার কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন?’
‘অত অধৈর্য হলে কাজে উন্নতি করবে কীভাবে খোকা?’ যেন মেঘের ভেতর থেকে গুড় গুড় শব্দ ভেসে এলো। ড্রাইভারের পাশে বসা লোকটা। এখনও পর্যন্ত মুখটা দেখতে পারেনি। তবে পেছন সাইড দেখে বোঝা যায় বেশ স্বাস্থ্যবান লোক তিনি। মাথার চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে। প্রথম দৃষ্টিতেই মনে হবে বুঝি পাটের আঁশ পাকিয়ে মাথার উপরে বসিয়ে দেয়া হয়েছে।

সুপার 4

দুপুরে খাওয়ার পর নিজের রুমে শুয়ে আছে সাজিন। এ সময় দরজায় নির্দিষ্ট নিয়মে দুটো টোকা পড়লো। শোয়া থেকে উঠে বসলো সাজিন। বুঝতে বাকি নেই কারা এসেছে। উঠে দরজা খুলে দিলো। বাইরে দাঁড়িয়ে আছে ইফতি আর ফাহাদ।
কিরে রিমেল কোথায়? বন্ধুদের বাইরে দাঁড় করিয়ে রেখেই প্রশ্ন করলো সাজিন।
বলছি, আগে তো ঘরে ঢুকতে দে! বলতে বলতে সাজিনের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ে ফাহাদ।  পেছনে ইফতিও। দরজা লাগিয়ে দেয় সাজিন। ঘরে ঢুকে সাজিনের খাটে সটান হয়ে শুয়ে পড়ে ফাহাদ। ইফতি চেয়ারে বসে।
রিমেল আসেনি কেন? আবার প্রশ্ন করে সাজিন।
ওর মনে হয় বাসা থেকে বের হতে একটু দেরি হবে। জবাব দেয় ইফতি। আমরা ওর বাসার সামনে দিয়ে আসার সময় জানালা দিয়ে ইশারায় বললো তোরা যা, আমি আসছি।

স্বপ্ন মেঘের সাগরবেলায়

এক.
কথা ছিল আজ দেরি করে ঘুম ভাঙবে নাফির। কিন্তু না, আজ আজানের আগেই ঘুম ভেঙে বসে আছে তার। অথচ যখন খুব সকালে ঘুম ভাঙবার কথা থাকে তখন ওর ঘুম ভাঙাতে কী যে কষ্ট হয় আম্মুর! সেটা নাফি বোঝে। কিন্তু ওর আর কিইবা করার আছে? ও-ও তো চেষ্টা করে। কিন্তু ঘুমই তো ওকে ছাড়তে চায় না। ও ঘুমকে ছাড়তে চাইলেও ঘুম ওকে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে চুইংগামের আঠার মত।
এই অসময় ঘুম ভাঙলে ওর নানান ভাবনা মাথায় আসে। কেন এই সময় ওর ঘুমটা ভাঙল? নানান ভাবনা মাথায় আসার সাথে সাথেই ওর মনটা নরম আনন্দ-উৎফুল্লে ভরে যায়। উহ: কী মজা! ওর দিদা বলেন মুশকিলের পর আসান হয়। যত বড় মুশকিল তত বড় আসান! এ যেন তার বাস্তব উদাহরণ।

স্বপ্ন সাথীর হাত ধরে

আমাদের রাইয়ানের নামটা বেশ লম্বা চওড়া হলেও মানুষটা সে ছোট্টো একরত্তি। মাত্র সাত বছর বয়স হলো। পড়ে কাস টু অর্থাৎ স্ট্যান্ডার্ড টু’তে। কথা বলতে খুব ভালোবাসে। কলোনির বড় বাড়িতে থাকে।
বারান্দায় দাঁড়িয়ে পথ চলতে সবার সঙ্গে আলাপ জুড়ে দেয় সে।
আম-জামওয়ালা, ঝাড়–-ফেরিওয়ালা, এমনকি ট্রাফিক পুলিশকেও ডেকে ডেকে খবর নেয় সে।
আম্মা মাঝে মাঝে বলেন,- যাকে দেখিস তাকেই ভাই ভাই বলে ডাকতে শুরু করিস কেন বলতো? রাইয়ান বল খেলতে খেলতে বলে,
- দাদী বলেছেন, সবাইকে আপন বলে ডাকতে হয়। তাই না দাদী? দাদী একটু হকচকিয়ে যান বৈকি! আস্তে আস্তে বলেন হ্যাঁ, তা … সবার সঙ্গে ভাল করে কথা বলতে কোথা কী খারাপ?

বালক ছুঁয়েছে স্বপ্নের পালক

ঘোড়াডিঙি বটতলা
দিন দুপুরেও যায় না চলা
ঘোড়াডিঙি বটতলা!
নাম শুনলেই বুকটা ছ্যাৎ করে ওঠে। এক ধরনের ধড়ফড়ানি শুরু হয়ে যায় বুকের ভেতর।
রাত তো দূরে থাক, দিনের বেলাও মানুষ ঐ রাস্তাটুকু পার হয় ভয়ে ভয়ে।
মুকুন্দপুর ও শিমুলিয়া পার হয়ে সোজা পশ্চিম বরাবর রাস্তা। কচুর বিলের পেটের ভেতর দিয়ে বয়ে গেছে সেটা।
বিলের এপার শিমুলিয়া। ওপারে খড়শে।
মাঝখানের রাস্তাটি দুই পাশের সেতুবন্ধ।
ঘোড়াডিঙি বটতলা খড়শির প্রায় কাছাকাছি। কোনো অঞ্চলের মানুষ সহজে বটতলা পার হতে চায় না।
বটতলা বলে কথা!
বিশাল বটগাছ!
চারপাশে ছড়া ডালপালা আর ঝুরি। গা ছম ছম করার সুদৃশ্য

গুপ্তধন

এক.
কালকিনি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ। মাঠে খেলা করছে অনেক ছাত্র-ছাত্রী। কেউবা আবার খেলা দেখছে। মঈন ওদেরই একজন। মাঠের পূর্ব কোণে বসে খেলা দেখছে আপন মনে। ক্লাস শুরু হতে আরও বিশ মিনিটের মতো বাকি। তাই সবাই খেলছে নিশ্চিন্তে। কোন কারণে মঈন আজ খেলায় অংশ নেয়ার পরিবর্তে দর্শকের মতো খেলা দেখছে। এর অর্থ এই নয় যে সে খেলাধুলা পারে না। সেরা সাঁতারু হিসেবে বেশ সুনাম রয়েছে ওর। গত বছর আন্তঃস্কুল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। প্রধান শিক্ষক ওকে ব্যক্তিগতভাবে পুরস্কার দিয়েছিলেন।

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম