তাবলীগ ► উদ্ভট কেচ্ছার ফাজায়েল আর অবহেলিত আল-কোরআন

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6Def25PdcL9s6rWoyMlf6Op6-ctPU-tNbi8unzI7wS5XStpiRMCiPHp353-_TcKVjE8O-bVp76Godh2PeL1xYIxWJKb1qzRu3wpGv7kZyX0sE6LJdxgV1s-YtDmZLPf1wKjZx00X_jzjU/s1600/images.jpeg
তাবলীগী জামাতের শুরু
তাবলীগী জামাতের শুরু ১৯২৬ সালে উত্তর ভারতের মেওয়াত নামক এলাকা থেকে। তাবলীগী জামাতের ধারণা,লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপদ্ধতি রচনা করেন মাওলানা মুহাম্মদ ইলিয়াস। ইনি ছিলেন উত্তর ভারতের শাহরানপুরের মাযহারুল উলুম মাদ্রাসার শিক্ষক। তিনি ধর্মীয় শিক্ষা লাভ করেন দেওবন্দ মাদ্রাসায়। এদিক দিয়ে বলা যায়,তাবলীগী জামাত হলো দেওবন্দী আন্দোলনের একটি শাখা। ঔপনিবেশিক ব্রিটিশের হাতে রাজনৈতিক ক্ষমতা হারানোর পর মুসলমানগণ শুধু শক্তিহীনই হয়নি,ধর্মীয়,সাংস্কৃতিক ও অর্থনৈতিক ভাবে প্রাণহীনও হয়ে পড়ে। লোপ পায় তাদের আত্মবিশ্বাস;চেপে বসে নিদারুন হতাশা,বিভক্তি ও বিশৃঙ্খলা। অপর দিকে প্রাণশক্তির নবজোয়ার শুরু হয় হিন্দুদের মাঝে। ব্রিটিশ শাসকদের পার্টনার রূপে তারা শাসকশক্তির কাছাকাছি পৌঁছার সুয়োগ পায়,ফলে শিক্ষা,অর্থ

তাবলীগ নিয়ে অজনপ্রিয় কয়েকটি কথা

বয়স তখন হাইস্কুলে পড়ি এমন। পাড়ার মসজিদে মাগরিবের নামাজের সালাম ফেরালাম। ঘাড়টা তখনো বাঁ দিকেই রয়ে গেল প্রায়। তখনি সামনের কাতারের এক লোক দাড়িয়ে "ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান ও আমলের জরুরী বয়ান হবে। সব ভাই বসি। বহুত ফায়দা হবে।"আশৈশব বই, বক্তৃতা, সভা-সমিতি, সেমিনার, ওয়াজ প্রভৃতির প্রতি, তা যে মত ও পথের লোকই আয়োজন করুক না কেন, একটা টান আছে। সুতরাং, বসে পড়লাম। বেশির ভাগ নিয়মিত মুসল্লী চলে গেলে বোঝা গেল 'অচেনা' একদল লোক এসেছে এখানে গাট্টি-বোচকা নিয়ে। আল্লাহ, ফেরেশতা, পরকাল, নামাজ ও দ্বীনের পথে মেহনত ইত্যাদি নিয়ে নাতিদীর্ঘ বয়ান দিলেন বয়োবৃদ্ধ একজন। মোদ্দাকথায়, ওনাদের বহরে শামিল হয়ে বহুল প্রচারিত ফায়দা হাসিলের আহ্বান জানালেন। আনুমানিক ১ সপ্তাহ অবস্থান শেষে দলটি চলে গেলেন।

কলেজে-ইউনিভার্সিটিতে পড়ার সময় আবার রেগুলার দেখা পেলাম দলটির। এশার নামাজ শেষে ৫/৭ জনের ছাত্র-তাবলীগ প্রেয়ার রুমে গোল হয়ে বসে মোটাসোটা একটা বই, নাম ফাজায়েলে আমা'ল, পড়ে একজন, বাকিরা শুনে। বিস্তারিত পড়ার ধৈর্য্য নেই, তাই উল্টে-পাল্টে দেখলাম একদিন। নামাজ রোজা দাওয়াত সহ নানান দোয়া দরুদের ফজিলত, শিক্ষামূলক কাহিনী- এটাই বইটার আদ্যপান্ত। এর বাইরে সপ্তাহে একদিন তারা লাইন ধরে হলের কক্ষে কক্ষে যেতেন। আহ্বান একটাই, ওনাদের বহরে শামিল হয়ে বহুল প্রচারিত 'ফায়দা হাসিলে।'

রোড টূ টঙ্গী , একটি ধর্মনিরপেক্ষ সমাবেশ

আপনি কি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন , যেখানে এক ক্লাসে এক বছরের সিলেবাস ৪০ বছর পড়ানো হয় ? আপনার অবশ্যই জানা আছে , কি মনে পড়ল ? আপনি যদি ধর্মনিরপেক্ষতার কোন দৃষ্টান্ত দেখতে চান , এ জন্য আপনার এলাকার মসজিদে গেলেই হবে ।উনারা আকাশের উপরের আর জমিনের নিচের বিষয় নিয়ে ব্যস্ত আছেন । মাঝখানের পৃথিবীটা উনারা ইজারা দিয়েছে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির কাছে । আর ঠিক এই লোক গুলাই মসজিদ থেকে বের হবার পর ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে অস্র ধরতেও তাদের হাত কাপেনা ।একজন যুবককে আপনি টঙ্গী রাস্তা চিনাবেন , খুব অল্প দিনেই ছেলেটি বুড়ো হয়ে যাবে ।বিশ্ববিদ্যালয়ের কম্পাসে যে যুবকের পোশাক চলাফেরা দেখে আপনি তাকে নিশ্চিত আল্লাহর ওলি বলে ধারনা করে নেন । রাতের আধারে ঠিক এই লোকটিই সমাজতান্ত্রিক ও নাস্তিক ছাত্রনেতাদের কাছে ইসলামী ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এবং বিচার দাবী করেন । আপনি উনাদেরকে জিজ্ঞেস করুন ভাই হিদায়াতের জন্য কি পড়ব ? আপনাকে এমন এক বইয়ের নাম বলা হবে যার প্রায় অর্ধেকটা মিথ্যা , বানোয়াট এবং রেফারেন্স বিহীন বক্তব্য । আপনি যদি কুরান পড়তে চান তাহলে আপনাকে যতটা সম্ভব বুঝাবে যাতে আপনি কোনোভাবেই কুরআন না পড়েন । আপনাকে এমন সব পরিমাণ সওয়াবের হিসাব নিকাশ করে দিবে যাতে আপনি বুঝতে পারবেন যে জীবনে যাই করুন না কেন এত পরিমাণ সওয়াব থাকতে জান্নাত ঠেকায় কে ?

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম