আঁধার রাতের মুসাফির -(নসীম হিযাজী)

: 'চাচীজান', বই খুলতে খুলতে বলল আতেকা। 'বইয়ের জন্য সাঈদের ঘরে গিয়েছিলাম। ভেবেছিলাম তারাতারি-ই ফিরে আসবো। কিন্তু জোবাইদার সাথে কথা বলতে বলতে দেরী হয়ে গেলো। এখনো গ্রানাডা থেকে সাঈদ ফিরে আসেনি। মনসুর খুব চিন্তা করছে। জাফর এবং জোবাইদাও দারুন পেরেশান। জাফর বলল, সন্ধ্যা পর্যন্ত ফিরে না এলে তাকে খুঁজতে সে নিজেই গ্রানাডা যাবে। ওর ভয় হচ্ছে, গোয়েন্দারা তাঁকেও আবার খৃষ্টানদের হাতে তুলে না দেয়।'

পহেলা এপ্রিল : মুসলিম উম্মাহর শোকের দিন (এপ্রিল-ফুল)

ইউরোপে মুসলমানরা প্রবেশ করেছিলেন স্পেনের দরজা দিয়ে। ঐতিহাসিক রবার্ট ব্রিফল্ট দি ম্যাকিং অব হিউম্যানিটি গ্রন্থে মুসলমানদের এ প্রবেশকে অন্ধকার কক্ষের দরজা দিয়ে সূর্যের আলোর প্রবেশ বলে অভিহিত করেছেন। কেন এই তুলনা? রবার্ট ব্রিফল্টের জবাব হলো—‘যেহেতু স্পেনে মুসলমানদের আগমনের ফলে শুধু স্পেন নয়, বরং গোটা ইউরোপ মুক্তির পথ পেয়েছিল এজ অব ডার্কনেস তথা হাজার বছরের অন্ধকার থেকে। এজ অব ডার্কনেস সম্পর্কে রবার্ট ব্রিফল্টের মন্তব্য হলো—‘সেই সময় জীবন্ত অবস্থায় মানুষ অমানুষিকতার অধীন ছিল, মৃত্যুর পর অনন্ত নরকবাসের জন্য নির্ধারিত ছিল।’

গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয়


ইসলামের সোনালী যুগে জাজিরাতুল আরবের সীমানা ছাড়িয়ে ইসলামী রাষ্ট্র বিস্তৃত হয়েছিল পূর্ব-পশ্চিম-উত্তর-দেিণর সকল দিগন্তে। হযরত আলী (রা) এর ইন্তেকালের পর উমাইয়া খিলাফত শুরু হয়, তাদের সময় ব্যাপক সাম্রাজ্য বিস্তৃতি ঘটে এবং এসময়ে মুসলমানগণ জিব্রাল্টার পাড়ি দিয়ে ইউরোপের বুকে স্পেন সাম্রাজ্যের প্রতাপশালী ও অত্যাচারী রডারিককে পরাজিত করেন। স্পেন হয়ে যায় ইউরোপের মুসলিম দেশ। সেটি অষ্টম শতকের কথা।

সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে যায়। ইতিহাসের পালাবদলের হাত ধরে আবার ১৪৮২ সালে মুসলমানদের করুণ পরিণতি লাভ করতে হয় নিজ হাতে গড়ে তোলা জ্ঞান-গরিমা ও শৌর্য-বীর্যের প্রতীক, জ্ঞানের নগরী রাজধানী গ্রানাডাতে। প্রধানত: ১লা এপ্রিলকে গ্রানাডা-ট্র্যাজেডির দিন হিসেবে চিহ্নিত করা হয়।

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম