তিতুর লেঠেল -(উপন্যাস)

  বাঁশেরকেল্লার মহানায়ক শহীদ তিতুমীরের সময়কালীন প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসটি। তিতুমীরের কেল্লা ও কেল্লা গড়ার আগে ও পরের পরিস্থিতির গল্পময় বর্ণনা রয়েছে এখানে।

..ভাই-বোনকে ধরে এনেছে যে লোকটি, সে বলল: এই দুই বিচ্ছুকে আমাদের ঘাটির পাশে ঘাপটি মেরে বসে থাকতে দেখেছি।

বুড়ো বললেন : এরা কারা?

লোকটি বলল: নিশ্চয়-ই সাহেবদের চর। আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে খোঁজ খবর জানার জন্য। নিজেদের মুরোদে কুলোচ্ছে না তো!

বুড়োর ভুরু কুঁচকে গেলো। বললেন : ইংরেজদের ধাড়ি ধাড়ি গোয়েন্দারা আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে দুই নাবালককে! আমার মনে হয় তুমি ভুল করছ। বুড়ো তাদের লক্ষ করে বললেন: তোমাদের ভয়ের কারন নেই। মুখ দেখেই বুঝতে পারছি তোমাদের খুব ক্ষিদে পেয়েছে।

বাঁশের কেল্লার মহানায়ক : শহীদ তীতুমীর

ভিডিও
 
 
 
 
-ছেলেটা হুমহাম তাড়াহুড়া করে ভাত মুখে পুরছিলো । এত তাড়া তার !! মা ধমক দিয়ে ধীরে সুস্থ্যে খেতে বলে , কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা । সংগীরা অপেক্ষা করছে ও পাড়ার সুপাড়ী বাগানে । এমন সময় কে একজন দৌড়ে এসে তার কানে কানে খবরটা দিয়ে যায় , মন্ডলদের বাড়ির পেছনে একটা বাঘের বাচ্চা দেখা গেছে । ভাতের থালা থেকে হাত গুটিয়ে উঠে পড়ে সে । কতদিনের শখ- একটা বাঘের বাচ্চা পুষবে ... ;)
-তীতুমীরের জীবনগাঁথা নিয়ে লেখা কোন এক উপন্যাসের শুরুটা এমন ছিলো । অস্পষ্ট মনে আছে । নাম সম্ভবত "তীতুর লেঠেল " আতা সরকার লেখক ...

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম