২৮-ফেব্রুয়ারী-২০১৩ : আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা রায় ও সারাদেশে ৬৫+ গনহত্যা

অগ্নিগর্ভ দেশ গুলিতে নিহত ৫৬ (61 till morning) : পুলিশের নারকীয় হত্যাযজ্ঞ, একদিনে গুলি করে মানুষ খুনের রেকর্ড, বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের প্রতিরোধ, নিহতদের মধ্যে পুলিশ চারজন, চাঁপাইয়ে প্রতিমন্ত্রীর বাড়ি-গাড়িতে আগুন, সাতকানিয়া লোহাগাড়ায় থানা অবরোধ



আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সারাদেশ। বিক্ষুব্ধ সাঈদী ভক্তদের ওপর ইতিহাসের বর্বর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ ও সরকারের পেটোয়া বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ পুলিশ ও কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রাত ৯টায় ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল। সারাদেশে আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। গুলিবিদ্ধ হয়েছে শত শত মানুষ। থানা অবরোধ, পুলিশ ফাঁড়ি ঘেরাও, রেললাইন উপড়ে ফেলা, যানবাহন ভাংচুরসহ পুরো দেশ হয়ে পড়েছে রণক্ষেত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারাদেশে পুলিশ, র্যাব,
বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি, এপিবিএন ও রিজার্ভ পুলিশের
সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্মম ভাবে আব্দুস সালামকে শহীদ করা হল



বীর মুসলমান,ধর আলকুরআন। হৃদয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ভয়ে প্রকম্পিত হত কাফির-মুশরিক। গানটি গাইতে গাইতে চিরবিদায় নিলেন আলহাজ্ব আব্দুস সালাম মোড়ল (৬৩)। নিহতে পূবে তার মোবাইলে রের্কডকৃত গান।গত ২৮ ফেব্রুয়ারী পুলিশের গুলি ও সরকার দলীয় ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন সাতক্ষীরা আশাশুনি উপজেলার খাজুরাইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের মৃত্য মাহবুদ্ধিন মোল্লার ছেলে আব্দুস সালাম।

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম