
নাম : শরীফুজ্জামান নোমানী
পিতা : মু. হাবিবুল্লাহ মাস্টার
ভাই-বোন : ৪ ভাই ২ বোন এর মধ্যে তিনি পঞ্চম
গ্রাম : আন্ধারিয়া পাড়া (উত্তর)
পোস্ট : কাঠাখালী
থানা : ফুলবাড়িয়া
জেলা : মংমনসিংহ
স্কুল : নবীনগর বিএইচ দাখিল মাদ্রাসা (৮ম শ্রেণী পর্যন্ত)
দাখিল : ছনকান্দা দাখিল মাদ্রাসা
আলিম : কাতলাসেন কাদেরিয়া আলিয়া মাদ্রাসা
অনার্স ও মাস্টার্স : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষায় অনার্স শেষ, মাস্টার্স ও এমবিএ ২য় সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন।
শরীফুজ্জামান নোমানীর শাহাদাত বরণ
স্মৃতির পাতায় যার নাম স্বর্ণারে লিখে রেখেছি, যার স্মৃতি গুলো সব সময় আমাকে তাড়া করে ফিরে। যাকে কাছে না পেয়ে হৃদয়ের মাঝে এক শুন্যতা অনুভব করছি, যাকে হারিয়ে সঙ্গী হারানোর বিলাপের ন্যায় চু ভিজিয়েছি, সে হলো আমার প্রিয় ভাই শরীফুজ্জামান নোমানী। যাকে হারিয়ে আজ আমি ঘুমোতে পারছিনা, খাওয়া দাওয়া করতে পারছি না, পারছিনা কোন কাজে মন দিতে। চোখ বন্দ করলেই শুধু নোমানীর স্মৃতি গুলো ভেসে ওঠে। আন্দোলনের এই সাথীকে হারিয়ে বিলাপ করে করতে পারিনি। ধৈর্যের বাধকে ভাঙতে হয়েছিল। আজও বিশ্বাস করতে পারছিনা যে, সে আর নেই। মনে হয় যেন বেঁচে আছে, লড়াই করছে বাতিলের সাথে। হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। যুগে যুগে সত্য ও মিথ্যার লড়াইয়ে অবতীর্ণ হয়ে সত্যের পতাকাকে সমুন্নত করেছেন অসংখ্য বীর সেনানী, গাজী ও মুজাহিদ। নোমানীও লড়াই করে জীবন দিয়ে বেগবান করে দিয়ে গেলেন কালেমার পতাকা উড্ডীনের এ কাজকে।